২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনামে কঠোর ইন্টারনেট আইন

ভিয়েতনামে ইন্টারনেটে বিভিন্ন কার্যক্রমে সীমাবদ্ধতা আরোপ করে একটি আইন কার্যকর করা হয়েছে। সম্প্রতি সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটির এ ‘বিতর্কিত’ আইনটি নিয়ে বিভিন্ন ইন্টারনেট প্রতিষ্ঠানসহ যুক্তরাষ্ট্র পর্যন্ত অসন্তুষ্টি প্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 01:29 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

এ আইনটি ‘ডিক্রি ৭২’ নামে পরিচিত। আইনে বলা হয়েছে, দেশটির নাগরিকরা কোনো প্রকার ব্লগ বা সোশাল সাইটে দেশের অভ্যন্তরের খবর প্রকাশ বা শেয়ার করতে পারবে না। তবে নিজের ব্যক্তিগত তথ্য প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা নেই।

আইনটিতে আরও বলা হয়েছে, বিদেশি যেসব ইন্টারনেট প্রতিষ্ঠান দেশটিতে তাদের কার্যক্রম চালাচ্ছে, তাদের স্থানীয় সার্ভার ভিয়েতনামের অভ্যন্তরে রাখতে হবে। এ ছাড়াও বলা হয়েছে, সরকারবিরোধী কথা বা জাতীয় নিরাপত্তাসংক্রান্ত কোনোকিছু ইন্টারনেটে প্রকাশ করা যাবে না।

‘ভিয়েতনাম একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র। দেশটির সরকার সবসময়ই তাদের মিডিয়াকে বেশ চাপের মধ্যে রাখে-- এমনটাই জানিয়েছে বিবিসি। দেশটিতে কিছুদিন আগে রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রকাশের অপরাধে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল, এদের মধ্যে বেশ কয়েকজন ব্লগারও ছিলেন।