সবচেয়ে দ্রুত ঘূর্ণায়মান বস্তু
মানবনির্মিত সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন বস্তু বানিয়েছেন ইউনিভার্সিটি অফ সেইন্ট অ্যান্ড্রুস ইন স্কটল্যান্ডের বিজ্ঞানীরা। ক্যালশিয়াম দিয়ে বানানো গোলকটি আকারে এতই ছোট যে, এটি দেখতে হয় অণুবীক্ষণ যন্ত্র দিয়ে। এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়স ওয়েবসাইট লাইভসায়েন্স জানিয়েছে, প্রতি মিনিটে ৬০ কোটিবার ঘুরতে পারে গোলকটি।
২৮ অগাস্ট নেচার কমিউনিকেশন জার্নালে নিজেদের গবেষণা প্রতিবেদন প্রকাশ করেন বিজ্ঞানীরা। নিজেদের অর্জন নিয়ে বিস্তারিত জানান এর সহ-লেখক ও পদার্থবিজ্ঞানী মাইকেল মাজিলু।
ক্যালশিয়াম গোলকটির ব্যস মাত্র ৪০ মাইক্রোমিটার, যা কিনা মাথার চুলের ১০ ভাগের এক ভাগ। আলোর তরঙ্গ ব্যবহার করে গোলকটিকে বায়ুশূন্য অবস্থায় শূন্যে ভাসান বিজ্ঞানীরা। এরপর আলোর তরঙ্গে কমিয়ে বাড়িয়ে গোলকটিকে ঘোরাতে সমর্থ হন বিজ্ঞানীরা। গোলকটির ঘূর্ণনের সর্বোচ্চ গতি প্রতি মিনিটে ৬০ কোটি বার হয়, যা কিনা প্রচলিত ওয়াশিং মেশিনের তুলনায় পাঁচ লাখ গুণ বেশি।
