২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক পলিসি নিয়ে প্রশ্ন জার্মানিতে

বৃহস্পতিবার সোশাল জায়ান্ট ফেইসবুক তাদের গুরুত্বপূর্ণ দুটি আইনি নথি পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে একটি হচ্ছে সাইটটির ফেসিয়াল রিকগনিশন পলিসি। সম্প্রতি সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট পিসি ম্যাগাজিনের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, ফেইসবুকের এ পলিসিটি নিয়ে জার্মানির প্রাইভেসি নিয়ন্ত্রকরা প্রশ্ন তুলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 05:32 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

এর আগে ফেইসবুকের ফেসিয়াল রিকগনিশন পলিসিটি ঠিক কীভাবে কাজ করে, তা স্পষ্টভাবে জানাতে বলেছিল ইউরোপিয়ান নিয়ন্ত্রকরা। এরপর এক পর্যায়ে ফেইসবুককে তাদের সার্ভার থেকে সব ইউরোপিয়ান ব্যবহারকারীর ফেসিয়াল রিকগনিশন তথ্য মুছে দিতে হয়েছিল।

ফেইসবুক এর আগে তাদের জার্মান ব্যবহারকারীদের সব ডেটা সাজানোর পর জার্মানির হামবুর্গ কমিশন ফর ডেটা প্রটেকশন অ্যান্ড ফ্রিডম অফ ইনফরমেশন, সাইটটির কোনো ফিচার নিয়ে সে সময় প্রশ্ন তুলেনি।

নতুন করে জার্মানিতে ফেসিয়াল রিকগনিশন পলিসি আনার ঘোষণা দেওয়ায় দেশটির নিয়ন্ত্রকরা বেশ অবাক হয়েছেন বলে জানিয়েছে পিসি ম্যাগাজিন।