জি প্যাড আনছে এলজি
প্রযুক্তিপণ্য নির্মাতাদের বার্ষিক সম্মেলন আইএফএ-২০১৩-তে অংশ নিচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতারা। এবারের সম্মেলনে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সর্বাধুনিক প্রযুক্তিপণ্য প্রদর্শন করবে। প্রযুক্তিবিষয়ক সাইট অলথিংসডি ও পিসিম্যাগ ডটকম জানিয়েছে, বার্লিনের এ সম্মেলনে কোরিয়ান প্রযুক্তিপণ্য নির্মাতা এলজি ৮.৩ ইঞ্চি ট্যাবলেট কম্পিউটার প্রদর্শন করবে।
সম্প্রতি এলজি ‘জি প্যাড’ ট্যাবলেট ডিভাইস সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। ফুল এইচডি ডিভাইসটি অ্যান্ড্রয়েড ৪.২.২ অপারেটিং সিস্টেমে চলবে। এতে ২জিবি র্যাম ও ১৬জিবি মেমোরি ব্যবহার করা হয়েছে। কোয়াড-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬০০ প্রসেসরের ট্যাবলেটটি ১.৭ গিগাহার্টজ গতিতে ডেটা প্রসেস করতে পারবে। এছাড়া ডিভাইসটির সামনে ১.৩ মেগাপিক্সেল ও পেছনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
দাম প্রকাশ না করলেও এলজি কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছরের শেষ প্রান্তিকে এশিয়া, ইউরোপ ও আমেরিকায় ট্যাবলেটটি পাওয়া যাবে।
