২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাবার টেবিলে রেসিংয়ের মজা

ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ডস তাদের বাণিজ্যিক কার্যক্রম বাড়াতে ব্যবহার করছে নতুন প্রযুক্তি। তারা তাদের কিছু রেস্টুরেন্টে শিশুদের জন্য নতুন প্রযুক্তির টেবিল বসিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 03:40 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, বিশেষ এ টেবিলগুলো ‘নিয়ার ফিল্ড কমিউনিকেশন্স’ (এনএফসি) প্রযুক্তিসম্পন্ন।

প্রধানত শিশুদের খুশি করতেই ম্যাকডোনাল্ডস এ টেবিলগুলো বসিয়েছে। এনএফসি প্রযুক্তির সাহায্যে কাছাকাছি দুটি স্মার্টফোন বা এ ধরনের যন্ত্রকে সংযুক্ত করতে পারে। ম্যাকডোনাল্ডসের এ টেবিলগুলোতে এমনভাবে এনএফসি প্রযুক্তি স্থাপন করা হয়েছে, যাতে করে এগুলো নিমেষেই কাল্পনিক রেসিং ট্র্যাকে পরিণত হবে।

এর ফলে ম্যাকডোনাল্ডসে আসা শিশুরা এখন থেকে রেস্টুরেন্টের টেবিলে বসেই খেলতে পারবে বিভিন্ন রেসিং গেইম। এর আগেও ম্যাকডোনাল্ডস তাদের ব্যবসা বাড়াতে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করেছে। তবে এ প্রযুক্তির ব্যবহার এবারই প্রথম বলে জানিয়েছে ম্যাশএবল।