২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিকিটের বিকল্প আংটি

বারবার বাস আর ট্রেনের টিকেট হারিয়ে বিরক্ত হয়েই ট্রাভেল পাসের এক অভিনব বিকল্প আবিষ্কার করেছেন দুই মার্কিন শিক্ষার্থী।থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে তারা বানিয়েছেন হাতের এক বিশেষ আংটি ‘সেসেমি রিং’, যা কাজ করবে ট্রাভেল পাসের বিকল্প হিসেবে।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 03:32 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

আবিষ্কৃত আংটিতে মোবাইল ফোনের মতোই রিচার্জ করা যাবে প্রচলিত মুদ্রা। টিকেট কাটার বা ট্রাভেল পাসের ঝামেলা ছাড়াই কেবল স্ক্যানারের সামনে আংটিটি ধরলেই ভ্রমণের অনুমতি পেয়ে যাবেন যাত্রী।

বারবার ট্রাভেল পাস হারিয়ে ফেলার ঝক্কি এড়াতে এই অভিনব আবিষ্কার করেছেন ম্যাসাচুসেটস ইন্সটিটিউিট অফ টেকনোলজির দুই শিক্ষার্থী। সেসেমি রিংয়ের মধ্যেই ম্যাসাচুসেটস ইন্সটিটিউট বে এরিয়া ট্রান্সপোর্ট অথরিটি থেকে সবুজ সংকেত পেয়েছে বলে নিশ্চিত করেছেন দুই আবিষ্কারকের একজন, অলিভিয়া ওয়েন সিউ।

বড় পরিসরে সেসেমি রিং উৎপাদনের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে এর মধ্যেই ফান্ডিং ওয়েবসাইট কিকস্টার্টারের মাধ্যমে মাঠে নেমে গেছেন এর দুই আবিষ্কারক। বিশ্বে সবধরনের যোগাযোগ ব্যবস্থায় সেসেমি রিং ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সেসেমি রিংকে ফ্যাশন হিসেবেও কাজে লাগাতে চান, এমনটাই বলেছেন সিউ।