২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগাম হুমকি দিল সিরিয়ান হ্যাকাররা

সিরিয়ান ইলেকট্রনিক আর্মির হ্যাকাররা কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস এবং মাইক্রোব্লগিং সাইট টুইটার হ্যাক করেছিল। তারা সম্প্রতি এক সতর্কবার্তা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 04:57 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ান হ্যাকাররা সতর্কবার্তায় জানিয়েছেন, তাদের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করতে।

প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক এ হ্যাকাররা আরও জানিয়েছে, সামনে তারা আরও অনেক চমক নিয়ে আসবে। তারা যে রকম প্রভাব আশা করেছিলেন, ঠিক সে রকম প্রভাবই সৃষ্টি করতে পেরেছেন হ্যাকিংয়ের মাধ্যমে।

অন্যদিকে বৃহস্পতিবার যুক্তরাজ্যের সংসদে সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের বিষয়টি নিয়ে ভোটাভোটি হয়েছে। এতে বেশিরভাগ সদস্যই চান না সামরিক হস্তক্ষেপে যুক্তরাজ্য অংশগ্রহণ করুক।

এ বিষয়ে সংসদের একজন মুখপাত্র জানিয়েছেন, এ পরিস্থিতিতে এটিই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। তিনি আরও জানান, সিরিয়ার এ পরিস্থিতিতে এখন সামরিক হস্তক্ষেপ করলে সমগ্র বিশ্বে প্রভাব পড়বে। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে সিরিয়ায় আসলে কী হচ্ছে, সে সত্য বিশ্বকে জানানো।