২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগল ছাড়ছেন হুগো

সার্চ জায়ান্ট গুগলের মোবাইল প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েডের ভাইস প্রেসিডেন্ট অফ প্রোডাক্ট ম্যানেজমেন্ট হুগো বারা চাকুরি থেকে অব্যাহতি নেওয়ার কথা জানিয়েছেন। সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, তিনি কয়েক সপ্তাহের মধ্যে চীনের স্মার্টফোন নির্মাতা শিয়াওমি গ্লোবাল কোম্পানির ভাইস প্রেসিডেন্ট পদে যোগ দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 04:55 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

২০০৮ সালে গুগলে যোগ দেন হুগো। তিনি গত তিন বছর অ্যান্ড্রয়েড’ টিমের সঙ্গে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। তার চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে গুগল।

এ সম্পর্কে গুগল জানিয়েছে, এটা হুগোর পছন্দ। তিনি যেটা ভালো মনে করেন।

এদিকে গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, হুগো গুগল ছাড়ছেন ঠিক, এ জন্য আমরা তাকে মিস করব। তবে আনন্দের ব্যাপার হচ্ছে তিনি আমাদের সঙ্গেই ‘অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমে’ থাকবেন।

শিয়াওমি টিমের সঙ্গে প্রতিষ্ঠানটির পণ্য উন্নয়ন ও বিশ্বব্যাপী তা ছড়িয়ে দিতে কাজ করবেন তিনি। ২০১১ সালে শিয়াওমি তাদের নির্মিত প্রথম কমদামের স্মার্টফোন বাজারে নিয়ে আসে। এরপর ব্যাপক সাফল্য পায় প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রতিষ্ঠানটির আর্থিক মূল্য প্রায় এক হাজার কোটি ডলার।