মেকানিক রোবট এখন বিস্কিট বানায়!
একবার কল্পনা করুন, আপনার রাঁধুনি হিসেবে একজন রোবটকে। না, কল্পনা নয়, বাস্তবেই এ রকম রোবট তৈরি করা হয়েছে। সম্প্রতি সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, পোল্যান্ডের একদল শিক্ষার্থী সম্প্রতি এ রকম রোবটে প্রকল্প হাতে নিয়েছে।
তারা তাদের এ প্রকল্পটির নাম দিয়েছে, ‘লেটস কুক দ্য ফিউচার’। এ কাজে তারা প্রধানত কারখানায় গাড়ি তৈরির কাজে ব্যবহৃত একটি রোবটকে এমনভাবে প্রোগ্রাম করেছেন, যাতে এটি গাড়ির বিভিন্ন কাজের মতো রান্নার কাজও করতে পারে।
এ প্রসঙ্গে প্রকল্পের সঙ্গে যুক্ত একজন শিক্ষার্থী বারবারা জামান জানান, তাদের এমন রোবট ছিল, যা গাড়ি তৈরির কারখানায় কাজ করতে পারে। তারা শুধু চেষ্টা করেছেন রোবটের এ বিষয়টিকে ‘মানবিক’ রূপ দিতে। আর সে জন্যই তারা রোবটটি যাতে রান্নার কাজ করতে পারে, এমনভাবে প্রোগ্রাম করেছেন।
‘লেটস কুক দ্য ফিউচার’ প্রকল্পের রোবটটি থ্রি-ডাইমেনশনাল প্রযুক্তির সাহায্যে বর্তমানে যে কোনো আকৃতির বিস্কিট তৈরি করতে পারছে।
