২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিনটেনডো আনছে নতুন টুডিএস

শিশু গেইমারদের জন্য নতুন হ্যান্ডহেল্ড গেইমিং কনসোল বাজারে আনার ঘোষণা দিয়েছে ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা নিনটেনডো। সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ১২ অক্টোবর থেকে ইউরোপের দেশগুলোতে বিক্রি শুরু হবে নতুন টুডিএস গেইমিং কনসোলটি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 07:00 PM

Updated : 26 Jul 2022, 03:04 PM

২০১২ সালে হ্যান্ডহেল্ড গেইমিং কনসোল থ্রিডিএস বাজারে ছাড়লেও, খুব একটা সুবিধা করে উঠতে পারেনি নিনটেনডো। সেই ব্যর্থতা সামলে উঠতে প্রতিষ্ঠানটি এখন টুডিএস দিয়ে শিশু গেইমারদের বাজারটি ধরার চেষ্টা করছে, এমনটাই মন্তব্য করেছে বিবিসি।

টুডিএসের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে থ্রিডিএসের দামও কমিয়ে দিয়েছে গেইমিং কনসোল নির্মাতা প্রতিষ্ঠানটি। ৩২জিবি থ্রিডিএসের দাম ৩৪৯ ডলার থেকে কমিয়ে ২৯৯ ডলার করেছে করা হয়েছে।