২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ বছরে স্কাইপ

২০০৩ সাল থেকে যাত্রা শুরু করেছিল ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস স্কাইপ। এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, মঙ্গলবার স্কাইপ ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শামীমা নাসরিন রিমা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 06:56 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

স্কাইপ ব্যবহারকারীরা গত বছর গড়ে প্রতিদিন প্রায় দুশ’ কোটি মিনিট ব্যয় করে সার্র্ভিসটিতে, যে সময়ে প্রায় এক কোটি ৬০ লাখ সিনেমা দেখা সম্ভব!

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট ২০১১ সালে স্কাইপ সার্ভিসটি কিনে নেয়।

ম্যাশএবলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন দূরের মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে সাহায্য করে স্কাইপ। বহু ঘটনার সাক্ষী হয়ে আছে স্কাইপ সার্ভিস। যুদ্ধক্ষেত্রে সৈনিকরা দূর থেকেই তাদের নবজাতক সন্তানকে দেখেছেন স্কাইপ ব্যবহার করে, এভারেস্টের চ‚ড়া থেকেও করা হয়েছে স্কাইপ কল। এমনকি বিয়ের মতো গুরুত্বপূর্ণ কাজটিও অনেকে সেরে ফেলেছে স্কাইপের মাধ্যমে।