২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইমসের ইন্টারঅ্যাকটিভ ভিডিও

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস পত্রিকাটি একটি ডকুমেন্টারি সিরিজ তৈরি করেছে। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, টাইমসের ডকুমেন্টারি সিরিজটিতে ট্যাবলেট ব্যবহারকারীরাও চাইলে অংশ নিতে পারবে। ন্যাশনাল ফিল্ম বোর্ড অফ কানাডার সঙ্গে যৌথভাবে তৈরি চার খণ্ডের ওই সিরিজটি পরে টাইমসের ওয়েবসাইটেও স্থান পাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 06:46 PM

Updated : 26 Jul 2022, 03:04 PM

আবাসিক বহুতল ভবনের উপর ভিত্তি করে টাইমসের এ চার খণ্ডের ডকুমেন্টারি সিরিজটি তৈরি করা হয়েছে। তবে শুধু ভিডিওগুলো তৈরি করেই তারা থেমে থাকেননি। ভিডিওগুলোকে এমনভাবে প্রস্তুত করা হয়েছে, যাতে ট্যাবলেট ব্যবহারকারীরা স্পর্শের মাধ্যমেই এগুলোতে বিভিন্ন বিষয় ড্র্যাগ, পুল বা ট্যাপ করতে পারবেন।

ম্যাশএবল জানিয়েছে, ভিন্নধর্মী এ ডকুমেন্টরি সিরিজটি তৈরি করেছেন টাইমসের আর্ট ডেভলপার জ্যাকুলিন মিন্ট। মিন্ট এ প্রসঙ্গে বলেছেন, “এ বিষয়টি আমাদের সবার জন্যই নতুন একটি অভিজ্ঞতা।”

চার খণ্ডের এ ডকুমেন্টারি সিরিজটি ৩০ সেপ্টেম্বর নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভালে দেখানো হবে। আর অক্টোবরে টাইমসের ওয়েবসাইটে ডকুমেন্টারি সিরিজটি ছাড়া হবে বলে জানিয়েছে ম্যাশএবল।