২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে গ্যালাক্সি নোট থ্রি

ইলেক্ট্রনিক পণ্যনির্মাতা স্যামসাং গ্যালাক্সি নোট থ্রি ফ্যাবলেটের প্রি-অর্ডার নেওয়ার তারিখ প্রকাশ করেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জিএসএমএরিনা জানিয়েছে, ১৬ সেপ্টেম্বর থেকে স্যামসাং প্রি-অর্ডার নেওয়া শুরু করবে। তবে পণ্যটি বাজারে আসবে ২৭ সেপ্টেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2013, 03:14 AM

Updated : 25 Apr 2022, 07:11 PM

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বার্লিনে অনুষ্ঠিতব্য প্রযুক্তিপণ্য নির্মাতাদের বার্ষিক সম্মেলন আইএফএ ২০১৩-এ স্যামসাং গ্যালাক্সি নোট থ্রি প্রদর্শন করবে বলে জানা গেছে।

৫.৭ ইঞ্চি স্ক্রিনের গ্যালাক্সি নোট থ্রি অ্যান্ড্রয়েড ৪.৩ অপারেটিং সিস্টেমে চলবে। স্মার্টফোনটিতে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা ছাড়াও ৩জিবি র‌্যাম, ৪কে ভিডিও ক্যাপচার, তিন হাজার ২০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।

১৬ সেপ্টেম্বর থেকে ওয়েবসাইটের মাধ্যমে গ্যালাক্সি নোট থ্রির প্রি-অর্ডার নেওয়া শুরু করবে স্যামসাং। প্রি অর্ডার নেওয়ার দুসপ্তাহ পর থেকে শুরু হবে বিক্রি।