২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরভাতা পাচ্ছেন না বলমার

আগামী এক বছরের মধ্যে বিদায় নিচ্ছেন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বলমার। কয়েকমাস ধরে পদত্যাগের কথা ভাবলেও সম্প্রতি আনুষ্ঠানিকভাবে দিয়েছেন এ ঘোষণা। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম সিএনএন এবং রয়টার্স জানিয়েছে, মাইক্রোসফটের নিয়ম অনুযায়ী বড় অংকের কোনো আর্থিক সুবিধা পাচ্ছেন না বিশ্বের ৫১তম এ শীর্ষ ধনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 04:46 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনীর তালিকায় বলমার রয়েছেন ২২তম অবস্থানে। বর্তমানে তার সম্পদের পরিমাণ ১ হাজার ১৫০ কোটি ডলার। মাইক্রোসফটের ৩৩ কোটি ৩০ লাখের বেশি শেয়ার রয়েছে তার মালিকানায়।

তাছাড়া মাইক্রোসফটের নিয়ম অনুযায়ী অবসরের জন্য আলাদা কোনো সম্মানী দেওয়ার নিয়ম নেই। এ নীতির বাইরে যাচ্ছেন না বলমারও।

১৯৮০ সালে মাইক্রোসফটে যোগ দেন বলমার। তিনি মাইক্রোসফটের প্রথম ৩০ কর্মীর একজন। ২০০০ সালে তিনি প্রতিষ্ঠানটির সিইও হিসেবে পদোন্নতি লাভ করেন। মাইক্রোসফটের উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম, গেইমিং কনসোল এক্সবক্স এবং ক্লাউড বিজনেসে তার অবদান রয়েছে।