২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউজারনেইম ‘রিসাইকল’ করছে ইয়াহু

ইন্টারনেট জায়ান্ট ইয়াহু গত এক বছর অব্যবহৃত ইমেইল অ্যাকাউন্টগুলো ডিঅ্যাক্টিভেট করে দেওয়ার ঘোষণা দিয়েছিল জুন মাসে। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ডিঅ্যাক্টিভেট করা সেসব অ্যাকাউন্টের ইউজারনেইমগুলো এখন সক্রিয় ব্যবহারকারীদের ব্যবহার করার সুযোগ করে দিচ্ছে ইয়াহু।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 05:34 PM

Updated : 25 Apr 2022, 07:10 PM

৭ অগাস্টের আগে যেসব ইয়াহু ব্যবহারকারী পছন্দের ইউজারনেইমের জন্য উইশ লিস্ট বানিয়েছিলেন, পুরনো অনেক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় পছন্দের ইউজারনেইমটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন এখন তারা। গ্রাহকদের তৈরি উইশ লিস্টে ছেলেদের নামের মধ্যে শীর্ষে রয়েছে ডেভিড, মাইকেল এবং অ্যালেক্স। মেয়েদের পছন্দের তালিকার শীর্ষে আছে মারিয়া, জেনিফার এবং জেসিকা নাম তিনটি। তালিকার শীর্ষে আরও আছে ব্যাটম্যান আর সুপারম্যান নামদুটিও।

তবে পুরনো মালিকের ইমেইল এবং স্পর্শকাতর তথ্য যেন বেহাত হয়ে নতুন মালিকের কাছে না পৌঁছায়, সে দিকেও খেয়াল রেখেছে ইয়াহু। এ লক্ষ্যে ফেইসবুকের মতো ইন্টারনেটের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে ইয়াহু।