২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেনশন বাড়াচ্ছে মোবাইল ফোন

যুক্তরাজ্যে মোবাইল ফোন ব্যবহারকারীদের অর্ধেকই মোবাইল সক্রিয় না থাকার আতংক বা ‘নমোফোবিয়া’তে আক্রান্ত বলে এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, পুরুষদের চেয়ে ১৭ ভাগ বেশি নারী নমোফোবিয়ায় আক্রান্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 05:28 PM

Updated : 25 Apr 2022, 07:10 PM

মোবাইল ফোন হারিয়ে গেলে বেহাত হতে পারে ব্যবহারকারীর ব্যাংক লেনদেন ও ইমেইলসম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। এ ছাড়াও কনটাক্ট নম্বর হারানো এবং মোবাইলের ব্যাটারি চার্জ নিয়েও বাড়ছে আতংক।

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, প্রতি পাঁচজনের একজন ইমেইল ব্যবহারে স্মার্টফোনের উপর নির্ভরশীল। এমনকি বিছানায় শুয়েও তারা ইমেইল চেক করেন। খাওয়া, ঘুম সবকিছুতেই গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে আছে স্মার্টফোন।

মোবাইল ফোন এবং ল্যাপটপে ব্যক্তিগত ও অফিসের গুরুত্বপূর্ণ তথ্য থাকলেও মোবাইল ফোন ব্যবহার সহজ। যে কোনো অবস্থায় ব্যবহারের সুবিধা থাকায় এ গুরুত্বপূর্ণ অনুষঙ্গটি হারিয়ে যাওয়ায় ভয় তাড়া করছে ব্রিটিশদের।

এ প্রসঙ্গে ‘অ্যাপরিভার’ নামের নিরাপত্তা বিশ্লেষক প্রতিষ্ঠানের ফ্রেড টাচিটি বলেন, ‘শুধু ব্যক্তিগত কাজেই নয়, ব্যবসায়িক কাজেও আমরা মোবাইল ফোন ব্যবহার করি। তাতে ব্যাংক লগ, ছবি, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, ইমেইল ও কনটাক্ট ডিটেইলস থাকে। এর ফলে মোবাইল ফোনটি হারানোর আতংক ক্রমেই বাড়ছে।’