২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সনি আনছে পানিরোধী ২১ মেগাপিক্সেল ফোন

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নতুন স্মার্টফোন আনার কথা জানিয়েছে ইলেক্ট্রনিক্স পণ্যনির্মাতা সনি। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, স্মার্টফোনটিতে ২১ মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 05:25 PM

Updated : 25 Apr 2022, 07:10 PM

৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে পানিরোধী উন্নত প্রযুক্তির স্মার্টফোনটি উন্মোচন করবে সনি। তবে সনি এখনও স্মার্টফোনটির নাম প্রকাশ না করায় এ নিয়ে বিভিন্ন গুজব রটছে।

ম্যাশএবল জানিয়েছে, স্মার্টফোনটির নাম হতে পারে এক্সপেরিয়া জি১। স্মার্টফোনটিতে থাকছে পাঁচ মেগাপিক্সেল স্ক্রিন, স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর এবং ৪কে শুটিং ক্ষমতাসম্পন্ন ২১ মেগাপিক্সেল ক্যামেরা। তবে এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি সনি।

এর আগেও একই ক্ষমতাসম্পন্ন প্রসেসরের পানিরোধী স্মার্টফোন এক্সপেরিয়া জি আল্ট্রা এনেছিল সনি। ৬.৪ ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোনটিতে ছিল আট মেগাপিক্সেল ক্যামেরা।