২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসপ্লে পেটেন্ট কিনল গুগল

টেক জায়ান্ট গুগলের সর্বাধুনিক পণ্য গুগল গ্লাস বাজারে আনার আগে তাইওয়ানভিত্তিক প্রযুক্তিপণ্য নির্মাতা ও সরবরাহকারী প্রতিষ্ঠান ফক্সকনের কাছ থেকে ডিসপ্লের বিভিন্ন পেটেন্ট কিনে নিয়েছে গুগল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, গুগল গ্লাস উৎপাদনের কাজটিও ফক্সকনই করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 04:48 PM

Updated : 25 Apr 2022, 07:10 PM

চীনের প্রযুক্তিপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান হন হাই, ফক্সকন নামেই বেশি পরিচিত। ফক্সকন অ্যাপল, অ্যামাজনসহ বিভিন্ন প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য উৎপাদন ও সংযোজন করে।

বিভিন্ন ধরনের ডিসপ্লের পেটেন্ট কেনা হলেও এগুলো কেনার শর্ত নিয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি গুগল কিংবা ফক্সকন।

যুক্তরাষ্ট্রের টেক্সাস এবং ক্যালিফোর্নিয়ায় গুগলের নিজস্ব ফ্যাক্টরিতে গুগল গ্লাস উৎপাদন করা হবে এবং ২০১৪ সাল নাগাদ গুগল গ্লাস বাজারে ছাড়ার কথা রয়েছে।