২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেট থেকে ডিলিট করুন নিজেকে

ইন্টারনেটে আপনার তথ্য চালাচালির ইতিহাস মুছে দিতে আত্মপ্রকাশ করল জাস্টডিলিট ডটমি নামের নতুন একটি ওয়েবসাইট। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, সাইটটি ব্যবহার করে ইন্টারনেট থেকে নিজের ব্যক্তিগত সোশাল নেটওয়ার্ক পেইজের লিংক বা ইউআরএল মুছে ফেলা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 04:43 PM

Updated : 25 Apr 2022, 07:10 PM

ইন্টারনেট থেকে বাস্তবে নিজেকে মুছে ফেলা খুবই কঠিন কাজ। এ জন্য প্রথমেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন তথ্যগুলো মুছে ফেলতে চান। জাস্টডিলিট ডটমি ওয়েবসাইটটির সার্ভিস ব্যবহার করে সোশাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ডেটাবেসের সব তথ্য মুছে ফেলা সম্ভব।

যুক্তরাজ্যভিত্তিক ডেভেলপার রব লুইস বলেন, এ সাইটটির মাধ্যমে সোশ্যাল নেটওয়ার্কে নিজের বিভিন্ন পেইজের ইউআরএল বা লিংক পেইজ ডিলিট করা যাবে। তবে এসব ডিলিট করতে কোমড় বেঁধে নামার আগে অন্তত একবার ভেবে নেবেন। ফেইসবুক, ফোরস্কয়ার, ড্রপবক্স এবং ফিডি থেকেও একই প্রক্রিয়ায় তথ্য ডিলিট করা যাবে।

জাস্টডিলিটডটমি সাইটটিতে ডিলিট করতে ‘সহজ’ এবং ‘কঠিন’ দুইটি বিষয়ে আগে থেকেই সতর্ক হতে হবে। সহজে এবং কঠিন উভয় প্রক্রিয়ায় তথ্য ডিলিট করা যাবে। যেমন অ্যামাজনডটকম এবং নিউ ইয়র্ক টাইমস-এর ওয়েবসাইটের তথ্য ডিলিট করা কঠিন। এদিকে মুভি ডিরেক্টরি আইএমডিবিডটকম এবং পেপালের ক্ষেত্রে নিজের অ্যাকাউন্টের তথ্য মুছে ফেলা সহজ।