এএমডির নতুন প্রসেসর
মাইক্রোপ্রসেসর নির্মাতা অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) নির্মিত রিচল্যান্ড সিরিজের এপিইউ এ৪ ৪০০০ মডেলের প্রসেসরের মোড়ক উম্মোচিত হল বাংলাদেশে। সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি পণ্য আমদানিকারক এবং পরিবেশক ইউসিসি জানিয়েছে, ২২ অগাস্ট ঢাকার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হল নতুন প্রসেসরটির উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে বক্তারা প্রসেসরটির কার্যকারিতার বিবরণ ছাড়াও ইউসিসির পণ্যের সার্ভিস এবং মূল্য সম্পর্কে ধারণা দেন।
এএমডি এ৪ ৪০০০ প্রসেসরটির ক্লক স্পিড ৩.০/৩.২ গিগাহার্জ এবং এর সঙ্গে যুক্ত রয়েছে একটি উচ্চক্ষমতাসম্পন্ন ৭৪৮০ডি ডিসক্রিট গ্রাফিক্স কার্ড, যার মাধ্যমে গেইম থেকে শুরু করে প্রয়োজনীয় বহু কাজ করা সম্ভব। প্রসেসরটির বিদ্যুৎ খরচ ৬৫ ওয়াট এবং এর মূল্য গতানুগতিক ডুয়াল কোর প্রসেসরের থেকে কম।
প্রসেসরটির মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউসিসির ডিজিএম আনোয়ারুল কাইয়ুম চৌধুরী রাজু। এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে এএমডির প্রতিনিধি ইরফানুল হক ও ইউসিসির এজিএম (সেলস) শাহিন মোল্লা।
