গুগল ডেভলপার ফেস্টিভাল ও হ্যাকাথন
গুগল ডেভলপার গ্রুপ, ঢাকার আয়োজনে এবং টেলিটক ও গুগলের সহযোগিতায় বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে গুগল ডেভেলপারদের সম্মেলন ‘ডেভফেস্ট’। সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানিয়েছে, মোট চারদিন আয়োজনের প্রথম দুদিন বুটক্যাম্প, একদিন টেকটক এবং শেষদিন হ্যাকাথন হবে।
৩০ ও ৩১ অগাস্ট বুটক্যাম্প হচ্ছে মিরপুরের মিলিটারি ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। তারপর ৬ ও ৭ সেপ্টেম্বর মূল আয়োজন হবে ধানমন্ডির ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে।
ডেভফেস্ট বিশ্বব্যাপী গুগল ডেভলপার গ্রুপগুলোর বার্ষিক আয়োজন। এবার বিশ্বের ৬০ দেশে ১৬০টি ডেভফেস্ট একযোগে অনুষ্ঠিত হচ্ছে। এতে যোগ দিতে ঢাকা আসছে গুগলের একটি দল।
হ্যাকাথনে দল হিসেবে যোগ দিতে চাইলে রেজিস্ট্রেশন করা যাবে http://devfest.ydesh.com বা http://www.gdgdhaka.com ঠিকানায়।
