২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসাংয়ের নতুন ফ্যাবলেট

ইলেক্ট্রনিক জায়ান্ট স্যামসাং আগের তুলনায় বড় পর্দার ফ্যাবলেট এনেছে। এটি দিয়ে স্মার্টফোনের সব কাজ ছাড়াও কম্পিউটারের কিছু কাজও করা যাবে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম কোরিয়ান টাইমস জানিয়েছে, ২২ অগাস্ট থেকে যুক্তরাষ্ট্রে ৬.৩ ইঞ্চি গ্যালাক্সি মেগা ফ্যাবলেট পাওয়া যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 06:27 PM

Updated : 25 Apr 2022, 07:09 PM

এপ্রিলে স্যামসাং ঘোষণা করেছিল, তারা ৬.৩ ইঞ্চি গ্যালাক্সি মেগা নিয়ে আসবে। যেটি হবে স্যামসাংয়ের সবচেয়ে বড় পর্দার স্মার্টফোন ও ট্যাবলেটের সংমিশ্রণ বা ফ্যাবলেট। স্যামসাংয়ের ৫.৫ ইঞ্চির গ্যালাক্সি নোট টুকে পেছনে ফেলে এবার সবচেয়ে বড় পর্দার স্মার্টফোন হিসেবে ফ্যাবলেট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল।

সাদা এবং কালো এ দুই রংয়ে ফ্যাবলেটটি পাওয়া যাবে। এতে রয়েছে ১.৭ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, ১.৫ জিবি র‌্যাম ও ১৬ জিবি অনবোর্ড স্টোরেজ। সঙ্গে রয়েছে ৬৪ জিবি মাইক্রোএসডি মেমোরি ব্যবহারের সুযোগ। এর পেছনে আট মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে ১.৯ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ডিভাইসটি চলবে অ্যান্ড্রয়েড ৪.২.২ অপারেটিং সিস্টেমে।