২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইট প্রিন্ট করে টুইটারটেপ

সম্প্রতি ইংল্যান্ডের কাম্ব্রিয়ার ওয়েব ডেভেলপার অ্যাডাম ভন উনবিংশ শতাব্দীর ছাপার যন্ত্র ‘টিকার-টেপ’ মেশিনের আধুনিক সংস্করণ তৈরি করেছেন। যন্ত্রটির বৈশিষ্ট্য হচ্ছে, এটি মাইক্রোব্লগিং সাইট টুইটারের টুইট প্রিন্ট করতে পারে। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ভন নিতান্তই শখের বশে যন্ত্রটি তৈরি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 05:18 PM

Updated : 25 Apr 2022, 07:09 PM

নির্মাতা ভন যন্ত্রটির নাম দিয়েছেন টুইটারটেপ। টুইটারটেপ তৈরিতে পুরনো ঘড়ির যন্ত্রাংশ এবং অন্যান্য সাধারণ জিনিস ব্যবহার করেছেন বলেই জানিয়েছেন তিনি। টুইটারটেপের কাঠের ফ্রেমের পেছনে একটি মাইক্রো কন্ট্রোলার এবং থার্মাল প্রিন্টার রয়েছে। এগুলোর মাধ্যমেই চিকন কাগজে টেলিগ্রাফের মতো টুইট ছাপা হয় বলে জানিয়েছে বিবিসি।

এটির নির্মাণ প্রসঙ্গে ভন জানিয়েছেন, তিনি যখন প্রথম এ রকম একটা কিছু তৈরি করার পরিকল্পনা করেছিলেন, তখন তার পরিবারের সদস্য ও বন্ধুরা সবাই তা হেসেই উড়িয়ে দিয়েছিল। ভনের নির্মিত টুইটারটেপ দেখতে অনেকটাই পুরনো টেলিগ্রাফ মেশিনের মতো বলে জানিয়েছে বিবিসি।