নিখুঁত পারমাণবিক ঘড়ি
যুক্তরাষ্ট্রের কলোরাডোয় অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ স্ট্যান্ডার্ডসের বিজ্ঞানীরা একটি পারমাণবিক ঘড়ি তৈরি করেছেন। তাদের দাবি অনুযায়ী, এটিই বিশ্বের সবচেয়ে নিখুঁত ঘড়ি।
সম্প্রতি সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, পারমাণবিক ঘড়িটির উপর গবেষণার ফলাফল সায়েন্স জার্নালের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
পারমাণবিক ঘড়িটি অন্যান্য ঘড়ির মতো নয়। এটি ব্যবহৃত হবে বিভিন্ন বিজ্ঞান গবেষণার কাজে। পারমাণবিক এ ঘড়ির ভেতরে অসিলেটর নামের একটি প্রযুক্তি রয়েছে। এর কাজ অনেকটা পুরনো ঘড়ির দোলকের মতো। এ মেকানিজমটি একবার সামনে এবং একবার পেছনে গেলে এক সেকেন্ড সময় হয়েছে বলে ধরে নেওয়া হয়। এ ছাড়াও এটি বিদ্যুৎচৌম্বকীয় তরঙ্গ ব্যবহার করে বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা।
এ সম্পর্কে বিজ্ঞানীরা জানিয়েছেন, বৈজ্ঞানিক গবেষণার জন্য পারমাণবিক এ ঘড়িটি বেশ নির্ভরযোগ্য। তবে এখনও ঘড়িটি নিয়ে তারা গবেষণা চালিয়ে যাচ্ছেন এমনটাই জানিয়েছে সিএনএন।
