২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেটবঞ্চিতদের জন্য ইন্টারনেট.অর্গ

বিশ্বের পাঁচশ’ কোটি জনগণ এখনও ইন্টারনেট সংযোগের বাইরে রয়েছে। ইন্টারনেটবঞ্চিত এসব মানুষের কাছে ইন্টারনেট সংযোগ পৌঁছে দিতেই সোশাল জায়ান্ট ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এক উদ্যোগ নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 06:54 PM

Updated : 25 Apr 2022, 07:09 PM

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইন্টারনেট.অর্গ নামে এ উদ্যোগটি সফল করতে বেশকিছু প্রতিষ্ঠান একত্রিত হয়েছে।

ফেইসবুকের এ উদ্যোগটির সঙ্গে জড়িত রয়েছে এরিকসন, মিডিয়াটেক, নোকিয়া, অপেরা, কোয়ালকম, স্যামসাংসহ আরও বেশকিছু প্রতিষ্ঠান।

জোটটি জানিয়েছে, তারা উন্নয়নশীল দেশগুলোকে ইন্টারনেটের সঙ্গে যুক্ত হতে সাহায্য করবে এবং মোবাইল ডেটার খরচ কমাতে ভূমিকা রাখবে।

উদ্যোগটি প্রসঙ্গে জাকারবার্গ বলেছেন, “যারা বর্তমানে ইন্টারনেট সংযোগের বাইরে রয়েছে, তাদের কাছে ইন্টারনেট পৌঁছে দেওয়াটাই মূল লক্ষ্য।”

এক বিবৃতিতে জোট আরও জানিয়েছে, বর্তমানে তৃতীয় বিশ্বের মোট জনসংখ্যার ২৭০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহারের আওতার বাইরে। ইন্টারনেট সংযোগ নেওয়ার পরিমাণ নয় শতাংশেরও কম। আর সংযোগ নেওয়ার হারও বেশি নয়।

এ উদ্যোগ প্রসঙ্গে এরিকসন বাংলাদেশ অফিসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, আগামীতে এ বিষয়টি নিয়ে বিভিন্ন দেশে ক্যাম্পেইন শুরু করার পরিকল্পনা রয়েছে জোটটির। বাংলাদেশে কীভাবে ইন্টারনেটকে আরও সহজলভ্য ও বিস্তৃত করা যায় ‘এরিকসন বাংলাদেশ’ তা জোটের কাছে তুলে ধরবে।