২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেপালে ফেস ভেরিফিকেশন

ইন্টারনেটভিত্তিক অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান পেপাল এখন ফেস-ভেরিফিকেশন সিস্টেম পরীক্ষা করে দেখছে। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, প্রাথমিক অবস্থায় মোবাইলের মাধ্যমে অর্থ পরিশোধের ক্ষেত্রে এ প্রক্রিয়াটি পরীক্ষা করে দেখা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 06:30 PM

Updated : 25 Apr 2022, 07:09 PM

পেপালের অ্যাপে লোকাল নামে একটি ট্যাব রয়েছে। এ ট্যাবটির সাহায্যেই দোকান বা রেস্তোরাঁয় মোবাইল ফোনের মাধ্যমে পেপালের অর্থ পরিশোধ করা যাবে।

গ্রাহক যখন অনলাইনে চেক-ইন করবে, তখনই দোকানের পেপাল অ্যাপে সে গ্রাহকের নাম এবং প্রোফাইলে দেওয়া ছবি ভেসে উঠবে। ক্যাশিয়ার শুধু গ্রাহকের প্রোফাইলের ছবিটিতে ক্লিক করে লেনদেন সম্পন্ন করতে পারবেন।

পেপালের রিটেইল সেবার প্রধান কর্মকর্তা রব হার্পার এক বিবৃতিতে জানান, তারা সাধারণ ব্যবসায়ীদের আধুনিক প্রযুক্তি দিয়ে সাহায্য করতে পেরে সন্তুষ্ট। তারা চান না, কোনো ক্রেতা হাতে অল্প অর্থ থাকায় কিছু কেনা থেকে বিরত থাকুক।