২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রেণিকক্ষে মোবাইল ডিটেক্টর

শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করতে বার্কলি ভ্যারিট্রোনিক্স সিস্টেমস পকেটহাউন্ড নামের একটি গ্যাজেট বানিয়েছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইয়াহু জানিয়েছে, শ্রেণিকক্ষে মোবাইল ফোন শনাক্ত করার জন্য পোর্টেবল সেলফোন ডিটেক্টরটি কাজ করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শামীমা নাসরিন রিমা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 04:43 PM

Updated : 25 Apr 2022, 07:09 PM

যখন কেউ কাছাকাছি মোবাইল ফোনটি নিয়ে আসবে তখন পকেটহাউন্ড গ্যাজেটটি কম্পন ও আলোর মাধ্যমে সঙ্কেত দিবে। নির্মাতারা জানিয়েছে, একবার এই ডিভাইসটি চালু করলে শিক্ষকরা সহজেই ক্লাসরুমের ভেতর মোবাইল ফোন ব্যবহারকারীদের সনাক্ত করতে পারবে।

গ্যাজেটটি টানা দুই ঘণ্টা কাজ করতে পারে। ৫০০ ডলারে পাওয়া যাবে এই গ্যাজেটটি।

বার্কলি ভ্যারিট্রোনিক্স সিস্টেমস এ ডিভাইসটি ছাড়াও বেশকিছু প্রযুক্তি বানিয়েছে যেগুলো স্কুলের শিক্ষার্থী ও তাদের মা-বাবার নিরাপত্তা নিশ্চিত করবে।