২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নভেম্বরে প্লেস্টেশন ৪

সম্প্রতি পরবর্তী গেইমিং কনসোল প্লেস্টেশন ফোর ছাড়ার তারিখ জানিয়েছে ইলেক্ট্রনিক্স পণ্যনির্মাতা সনি। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সনির ঘোষণা অনুযায়ী, এ বছরের নভেম্বরে বাজারে আসবে প্লেস্টেশন ৪।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাদ আব্দুল ওয়ালী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 10:55 AM

Updated : 23 Aug 2022, 06:46 PM

ঘোষণা অনুযায়ী, উত্তর আমেরিকায় ১৫ নভেম্বর এবং ইউরোপে ২৯ নভেম্বরে বাজারে আসবে প্লেস্টেশন ৪। এদিকে মাইক্রোসফট এই প্রতিযোগিতায় পিছিয়ে না থেকে একই মাসে তাদের গেইমিং কনসোল এক্সবক্স ওয়ান বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে।

সনি জানিয়েছে, তারা নতুন গেইমিং কনসোলে বিশ্বের ৩২টি দেশ হতে ইতিমধ্যে ১০ লাখেরও বেশি প্রি-অর্ডার গ্রহণ করেছে। বড়দিনের ছুটিতে এটি বেশ ভালো বিক্রি করা যাবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।