২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এলজির উচ্চ রেজুলিউশনের স্ক্রিন

সম্প্রতি ইলেক্ট্রনিক্স পণ্যনির্মাতা প্রতিষ্ঠান এলজি ঘোষণা দিয়েছে সবচেয়ে বেশি রেজুলিউশনের স্মার্টফোন স্ক্রিন নিয়ে আসার। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এলজির নতুন ‘কোয়াড এইচডি’ স্ক্রিনটির আকার ৫.৫ ইঞ্চি। প্রতি ইঞ্চিতে ৫৩৮ পিক্সেলসমৃদ্ধ স্ক্রিনটি ২৫৬০ বাই ১৪৪০ পিক্সেল ভিডিও প্লেব্যাক সাপোর্ট করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাদ আব্দুল ওয়ালী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 10:52 AM

Updated : 23 Aug 2022, 06:46 PM

বর্তমানে প্রচলিত ১০৮০পি হাই ডেফিনিশন ফরম্যাটের চেয়ে নতুন স্ক্রিনটির রেজুলিউশন বেশি হলেও ৪কে আল্ট্রা এইচডির চেয়ে এটি কম।

এলজি জানিয়েছে, তারা সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে স্মার্টফোনের স্ক্রিনে ‘আরও জীবন্ত এবং প্রাণবন্ত ছবি’ আনতে যাচ্ছে। বলা হচ্ছে, নতুন এই কোয়াড এইচডি প্যানেলটিতে ওয়েবপেইজের পৃষ্ঠাব্যাপী ছবি কোনোরকম মানের ঘাটতি ছাড়াই দেখা যাবে।

গবেষণা প্রতিষ্ঠান এনপিডি ডিসপ্লেসার্চের জরিপ অনুসারে দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠান এলজির ডিসপ্লে বিভাগটি ছিল ২০১২ সালে বিশ্বের চতুর্থ বৃহত্তম ফোন এবং ট্যাবলেটের ডিসপ্লে নির্মাতা।