২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিংকডইনের বয়সসীমা এখন ১৩ বছর

সামাজিক যোগাযোগ সাইট লিংকডইন বয়সের ব্যাপারে তাদের নীতিমালায় পরিবর্তন এনেছে। মূলত পেশাদারদের মধ্যে যোগাযোগের জন্যই ব্যবহৃত হয় এ সাইটটি। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সাইটটিতে এতদিন ১৮ বছর বয়সের কম কেউ যোগ দিতে পারত না। কিন্তু এখন ১৩ বছর থেকেই এর সঙ্গে যুক্ত হওয়া যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2013, 04:12 PM

Updated : 25 Apr 2022, 07:09 PM

তবে প্রতিষ্ঠানটি জানিয়েছেন, তারা অল্পবয়সীদের অ্যাকাউন্ট একটু ভিন্ন প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ করবে। এসব অ্যাকাউন্টের ডিফল্ট সেটিংস এমন থাকবে যেন ব্যক্তিগত তথ্য কম প্রকাশিত হয়। এ ছাড়াও বিভিন্ন সতর্কতামূলক তথ্যের লিংকও থাকবে অ্যাকাউন্টগুলোতে।

লিংকডইন আরও জানিয়েছে, অল্পবয়সী গ্রাহকরা যদি কোনো সমস্যা সমাধানের অনুরোধ জানায়, তাহলে তারা প্রত্যেকের সমস্যার সমাধান আলাদাভাবে করবে।

হঠাৎ লিংকডইনের বয়স সংক্রান্ত বিষয়ে এ পরিবর্তন আনার পেছনে অন্য একটি বিষয় জড়িত রয়েছে। সাইটটিতে এখন নিজেদের উচ্চতর শিক্ষার কথা জানিয়ে বিভিন্ন ইউনিভার্সিটি পেইজ খুলতে পারবে। সাইটটিতে এটি যোগ হওয়ার পরই তারা গ্রাহকদের বয়সের নীতিমালা শিথিল করেছে।