২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবকিছুই হবে টাচস্ক্রিন

এবার প্রজেক্টরের ছবিও হাতের আঙুল দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজম্যাগ এক প্রতিবেদনে জানিয়েছে, একটি ভিডিও প্রজেক্টর ও সেন্সর ব্যবহার করে যে কোনো বস্তুর তলকেই টাচস্ক্রিন হিসেবে ব্যবহার করা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাদ আব্দুল ওয়ালী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 04:53 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

ইউবিআই নামে সফটওয়্যার ব্যবহার করে ভিডিও প্রজেক্টরের সঙ্গে কাজ করবে সফটওয়্যারটি। এ সিস্টেমের সঙ্গে একটি সেন্সর থাকে। উইন্ডোজ ৮ প্ল্যাটফর্মে এই টাচস্ক্রিন সুবিধা পাওয়া যাবে।

ইউবিআই সফটওয়্যারটি উন্নয়ন করেছে সিয়াটলনির্ভর স্টার্টআপ ইউবিআই ইন্টারফেস। চারটি সংস্করণে সফটওয়্যারটি পাওয়া যাচ্ছে। বেসিক সংস্করণে টাচপয়েন্টে একটি আঙুল ব্যবহার করা যাবে। প্রজেকশনে স্ক্রিন থাকবে ৪৫ ইঞ্চি।

পিসির জন্য সফটওয়্যারটির মূল্য ১৪৯ মার্কিন ডলার। এন্টারপ্রাইজ সংস্করণে টাচপয়েন্টে ২০টি পর্যন্ত আঙুল বা হাত ব্যবহার করা যাবে এবং এর স্ক্রিন থাকবে একশ’ ইঞ্চি। এর মূল্য ১ হাজার ৪৯৯ মার্কিন ডলার।