২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অফলাইনে অ্যামাজন, গুগল, ইনটেল

অনলাইনে কেনাকাটার ওয়েবসাইট অ্যামাজন ডটকম সম্প্রতি কিছু সময়ের জন্য অফলাইনে ছিল। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, হাই-প্রোফাইল ওয়েবসাইটটির যুক্তরাষ্ট্রের সাইটে সমস্যা হচ্ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাদ আব্দুল ওয়ালী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 04:38 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

অ্যামাজন ছাড়াও সম্প্রতি ইনটেল ও গুগলসহ বেশকিছু ওয়েবসাইটে অল্প সময়ের জন্য বিভিন্ন সমস্যা হয়।

অ্যামাজনের অফলাইন পেইজে মেসেজ আসছিল, "Oops! We're very sorry,"

প্রায় আধঘণ্টা বন্ধ থাকার পর অ্যামাজনের যুক্তরাষ্ট্রের সাইটটি অনলাইনে ফিরে আসে।

অ্যামাজনের যুক্তরাজ্যের সাইটে এ ধরনের সমস্যা হয়নি। অবশ্য, প্রতিষ্ঠানটির কানাডার হোমপেইজে একটি এরর মেসেজ দেখায়।

ইনটেলের সাপোর্ট বিভাগ থেকে জানা যায়, সোমবার কিছু সময়ের জন্য ইন্টেলের ওয়েবসাইট অফলাইনজনিত সমস্যায় পড়ে। শুক্রবার গুগল দুই মিনিটের জন্য অফলাইনে চলে যায়। এ সময় গুগলের সার্চ ইঞ্জিন ছাড়াও ই-মেইল সার্ভিস, ইউটিউব ভিডিও সাইট এবং ড্রাইভ স্টোরেজও সাময়িকভাবে অকার্যকর হয়ে পড়ে। 

এ ছাড়া মাইক্রোসফটের আউটলুক ডটকম এবং নিউ ইয়র্ক টাইমস ওয়েবসাইট একই সমস্যার মুখোমুখি হয়।