২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯০ সেকেন্ডেই মিলিয়ন স্মার্টফোন

মাত্র ৯০ সেকেন্ডের মধ্যেই ১০ লাখ হোংমি স্মার্টফোন বিক্রি করেছে চীনা প্রতিষ্ঠান শিয়াওমি। নির্মাতাদের মতে অ্যাপল, অ্যামাজন ও গুগলের বিভিন্ন পণ্যের সমন্বয় স্মার্টফোনটি। এক প্রতিবেদনে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ৭৪ লাখ ৫০ হাজার হোংমি স্মার্টফোনের মজুদ আছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শামীমা নাসরিন রিমা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 06:46 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

৭২০ বাই ১২৮০ রেজুলিউশনের ৪.৭ ইঞ্চি স্ক্রিন ও একটি কোয়াড-কোর ১.৫ গিগাহার্টজ প্রসেসর থাকছে স্মার্টফোনটিতে। এতে এক গিগাবাইট র‌্যাম ও চার গিগাবাইট ইন্টারনাল মেমোরি আছে। এ ছাড়া ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড  সংযোজন করা যাবে ফোনটিতে। স্মার্টফোনটিতে আট মেগাপিক্সেল পেছনের ক্যামেরা ও ১.৩ মেগাপিক্সেল সামনের ক্যামেরা রয়েছে।

শিয়াওমির প্রতিষ্ঠাতা ও সিইও লেই জুন জানান, দেখতে মিল থাকায় অনেকে এই স্মার্টফোনটিকে অ্যাপলের সঙ্গে তুলনা করলেও আসলে অ্যামাজনের কিন্ডল ও গুগলের পণ্যের সঙ্গেও মিল রয়েছে ফোনটির।

চীনের স্মার্টফোন বাজারের পাঁচ শতাংশের নির্মাতা শিয়াওমি এ বছর প্রায় দুই কোটি স্মার্টফোন বিক্রি করতে পারবে বলে আশা করছে।