২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনপ্রিয়দের জন্য ফেইসবুক টুল

সেলিব্রিটি ব্যবহারকারীদের জন্য সোশাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেইসবুক নতুন একটি টুল তৈরি করছে। প্রতিষ্ঠানটি ভক্তদের অসংখ্য পোস্ট, কমেন্ট এবং শেয়ারের হাত থেকে তারকাদের রক্ষার্থেই এ টুলটির পরিকল্পনা করছে বলে জানা গেছে। সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে অলথিংসডির বরাত দিয়ে জানিয়েছে, তারকাদের জন্য ফেইসবুক নির্মিত এ টুলটি হবে মোবাইলভিত্তিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 05:56 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

অলথিংসডি এক প্রতিবেদনে জানিয়েছে, এ টুলটি ভিআইপি ব্যবহারকারীদের শান্তিপূর্ণভাবে ভক্তদের সঙ্গে যোগাযোগে সাহায্য করবে।

ফেইসবুকের এক মুখপাত্রও ইমেইলের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তারকাদের জন্য বেশকিছু ফিচার যোগ করা হয়েছে ফেইসবুক মোবাইল অ্যাপে, যাতে তারা ঝামেলামুক্তভাবে ভক্তদের সঙ্গে কথা বলতে পারেন। বর্তমানে নির্বাচিত একটি দলের মাধ্যমে এটি পরীক্ষা করে দেখা হচ্ছে।

তবে সাইটটিতে সাধারণের জন্য প্রচলিত বর্তমান মোবাইল অ্যাপগুলোর চেয়ে তারকাদের জন্য বিশেষভাবে নির্মিত এ মোবাইল টুলটি কতটুকু ব্যতিক্রম হবে তা জানা যায়নি।