২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মার্টফোন আনলকে মটোরোলা স্কিপ

স্মার্টফোন ব্যবহারকারীরা প্রতিদিন গড়ে ৩৯ বার তাদের ফোন আনলক করেন। এই আনলকের বিষয়টি সহজ করতেই মটোরোলা তাদের নির্মিত স্মার্টফোন মটো এক্সের জন্য নিয়ে এসেছে ছোট এক গ্যাজেট। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, মটোরোলার এ গ্যাজেটটির সাহায্যে ব্যবহারকারীরা পাসকোড টাইপ করা ছাড়াই স্মার্টফোন আনলক করতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 05:31 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

মটোরোলার নতুন এ গ্যাজেটটির নাম দেওয়া হয়েছে মটোরোলা স্কিপ। এতে শুধু একবার হালকা টোকা বা ছোঁয়া দিয়ে স্মার্টফোন আনলক করতে পারবে বলে জানিয়েছেন নির্মাতারা। ব্যবহারকারীরা প্রতিবার মোবাইল ফোন আনলক করতে যে ২.৩ সেকেন্ড ব্যবহার করে, সে সময়টি এতে বেঁচে যাবে।

মটোরোলা স্কিপ এতই ছোট আকৃতির যে, তা শার্টের ক্লিপের সঙ্গে বা বেল্টের লুপের সঙ্গে সহজেই লাগিয়ে রাখা যাবে।

তবে মটোরোলা কর্তৃপক্ষ এ প্রযুক্তিটি ঠিক কীভাবে কাজ করে, তা জানায়নি। বর্তমানে মটোরোলা স্কিপ গ্যাজেটটি ধূসর এবং কালো রংয়ে তৈরি করা হলেও খুব শীঘ্রই বিভিন্ন রংয়ে এ গ্যাজেটটি আনা হবে বলে জানিয়েছেন নির্মাতারা।