আসছে উইন্ডোজ ৮.১ আপডেট
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট প্রথমবারের মতো বড় পরিবর্তন আনছে তাদের সর্বশেষ অপারেটিং সিস্টেমে। সংবাদ সংস্থা সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ১৮ অক্টোবর থেকে উইন্ডোজ ৮ ব্যবহারকারীদের কাছে বিনামূল্যে পৌঁছে যাবে উইন্ডোজ ৮.১ আপডেট।
মাল্টিটাস্কিং ও স্টার্ট স্ক্রিনের উন্নয়নের মতো প্রায়োগিক পরিবর্তনের দিকে দৃষ্টি রাখা হয়েছে নতুন আপডেটে।
প্রথবারের মতো এবার উইন্ডোজে যুক্ত করা হয়েছে বিনামূল্যে আপডেট করার সুবিধাটিও। যদিও প্রতিষ্ঠানটি আগেও উইন্ডোজের সার্ভিস প্যাক আপডেট করেছিল, কিন্তু সেটি মূলত ক্ষতিকর সফটওয়্যার মোকাবেলা ও নিরাপত্তা আপডেটের জন্যই করা হয়েছিল। কিন্তু এবার নতুন কিছু ফিচার দেওয়া হচ্ছে বিনামূল্যে।
