২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নয় ঘণ্টা উড়ল সৌরবিমান

সূর্যের আলোকে কাজে লাগিয়ে ৯ ঘণ্টা বিমান চালানোর পরীক্ষা চালিয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। আল্ট্রা-থিন গেলিলিয়াম আর্সেনাইড (জিএএএস) সোলার সেল ব্যবহার করে বিমান চালানোর সাফল্যের কথা জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট গিজম্যাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2013, 06:48 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

ছোট বিমানটির নাম পুমা। আকাশে উড়ার জন্য শক্তি সরবরাহ করতে বিমানের ডানায় সৌরপ্যানেল ব্যবহার করা হয়েছে। বিমানটির আগের মডেল ব্যাটারির সাহায্যে প্রায় দু-তিন ঘণ্টা আকাশে উড়তে সক্ষম হলেও সাম্প্রতিক প্রযুক্তিগত পরিবর্তনের পর বিমানটি আকাশে টানা নয় ঘণ্টা ১১ মিনিট উড়তে সক্ষম হয়।

বিমানটির নির্মাতা অ্যারো ভিরনমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রয় মিনসন বলেন, জিএএএস সোলার সেল বিমানটি চালনার জন্য পর্যাপ্ত শক্তি সরবরাহ করবে। এতে দীর্ঘসময়ের যাত্রাও সম্ভব হবে।

পুমা বিমানটি ২০০৮ সাল থেকেই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ব্যবহার করে। জুলাইতে এটি যুক্তরাষ্ট্রে বেসামরিক কাজের জন্য অনুমোদন পেয়েছে। তবে বর্ধিত শক্তিসম্পন্ন এর নতুন মডেলটি নিয়ে এখনও গবেষণা চলছে বলে জানিয়েছেন নির্মাতারা।