২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দালাইলামার ওয়েবসাইট হ্যাকড

চিন অধিকৃত তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাইলামার চিনা ভাষার ওয়েবসাইট তিব্বত ডটনেট হ্যাকিংয়ের শিকার এবং ভাইরাস আক্রান্ত হয়েছে। সংবাদসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়েবসাইটটিতে ইনস্টল করা ক্ষতিকর ম্যালওয়্যার দিয়ে ভিজিটরদের উপর নজরদারি করা হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শামীমা নাসরিন রিমা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 06:56 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাবের বিশেষজ্ঞরা সেন্ট্রাল তিব্বতিয়ান অ্যাডমিনস্ট্রেশনের (সিটিএ) সাইটটির সংকট সম্পর্কে সতর্ক করেছেন।

উত্তর ভারতের একটি ধর্মশালায় সিটিএর অফিস অবস্থিত। তাদের ধর্মীয় নেতা ১৪তম দালাইলামা ১৯৫৯ সালে তিব্বত থেকে পালিয়ে যান। চিনারা দালাইলামাকে বিচ্ছিন্নবাদী হিসেবে বিবেচনা করে।

সিটিএ ওয়েবসাইটটি ২০১১ সাল থেকে একই হ্যাকার দল বিভিন্নভাবে হ্যাকিংয়ের চেষ্টা করছে। এর আগে উল্লেখযোগ্য কোনো ক্ষতি করার আগেই তা চিহ্নিত করে পুনরুদ্ধার করা হয়েছিল সাইটটিকে।