২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটারে নির্বাচনী পূর্বাভাস

মাইক্রোব্লগিং সাইট টুইটার থেকে নির্বাচনের ফলাফলের পূর্বাভাস সংগ্রহে একধাপ এগিয়ে গেছেন রাজনৈতিক পরামর্শদাতা, সমাজবিজ্ঞানী ও অপেশাদার পরিসংখ্যানবিদরা। এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, এক পরিসংখ্যানে যুক্তরাষ্ট্রের নিবার্চনের ফলাফল ও টুইটারে তথ্যের মধ্যে উল্লেখযোগ্য সম্পর্ক খুঁজে পেয়েছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শামীমা নাসরিন রিমা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 04:35 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

নিরীক্ষায়, নির্বাচনের আগের মাসে বিভিন্ন সময় প্রার্থীদের সঙ্গে হাউজ অফ রিপ্রেজেনটেটিভসের টুইটারে উল্লেখিত পারস্পরিক সম্পর্ক ও তাদের কার্যকলাপ লক্ষ করেছে। টুইটারে একজন প্রার্থীর কথা যত বেশি উল্লেখ করা হয়, প্রার্থীর জন্য ততই ভালো হয়।

একজন গবেষক জানান, এই নিরীক্ষাটি বেশ গুরুত্বপূর্ণ। কেননা, এর সঙ্গে টুইটার ও যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফলের অর্থপূর্ণ সম্পর্ক রয়েছে। যদি টুইটারে অধিক মানুষ প্রার্থীদের সম্পর্কে কথা বলে, মানুষ তাদের পছন্দ করে, এটা তাদের নির্বাচনের জন্য ভালো। এ ছাড়াও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নির্বাচনে টুইটার বিশ্লেষণ করে কারও সম্পর্কে কাজের ধারণা করা যায়।