২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরের তাপ নিয়ন্ত্রক জানালা

গরমের তাপদাহ থেকে মানুষকে রক্ষার নতুন উপায় উদ্ভাবন করেছেন হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষকরা। তাদের উদ্ভাবিত এ নতুন প্রক্রিয়ায় ঘরের জানালাটিই স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজন অনুযায়ী ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন এ প্রক্রিয়ায় তাপদাহ থেকে রক্ষায় যে বিদ্যুৎ খরচ হত, তা অনেকটাই কমবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 04:59 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

গবেষকরা এ নতুন ধরনের জানালার নাম দিয়েছেন সেলফ কুলিং উইন্ডো। এটি মানবদেহের রক্ত সংবহনতন্ত্রের অনুকরণে বানানো হয়েছে। এভাবে এটি বানানোর প্রধান কারণ হচ্ছে, মানবশরীর যখন তাপ অনুভব করে, তখন দেহকে ঠাণ্ডা রাখতে শরীরের অভ্যন্তরে বেশি রক্ত পরিবাহিত হতে থাকে। গবেষকরা এ জৈবিক ধারণা থেকেই সেলফ কুলিং উইন্ডো তৈরির প্রকল্প হাতে নিয়েছিলেন।

হার্ভার্ড ইউনিভার্সিটির ওয়েস ইন্সটিটিউটের গবেষকরা সোলার এনার্জি ম্যাটেরিয়ালস অ্যান্ড সোলার সেলস নামের সাময়িকীতে এ গবেষণার বিস্তারিত প্রকাশ করেছে।