২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রসিক কম্পিউটার

হাসির গল্প শোনাতে সক্ষম ‘সেন্স অফ হিউমার’সমৃদ্ধ কম্পিউটার উদ্ভাবনের চেষ্টা করছেন বিজ্ঞানীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2013, 05:11 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

হাসির গল্প শোনাতে সক্ষম কম্পিউটার উদ্ভাবনের চেষ্টা করছেন বিজ্ঞানীরা। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ এডিনবরার বিজ্ঞানীরা চমকপ্রদ বিষয়টি নিয়ে গবেষণার কথা জানিয়েছেন বলে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে।

হাসির গল্প শোনানোর মতো সফটওয়্যার তৈরির কথা জানিয়েছেন তারা। বিজ্ঞানীরা জানিয়েছেন, এ ধরনের গল্প শুনে অনেকেই হেসেছেন।

গবেষকদলের অন্যতম বিজ্ঞানী ডেভিড ম্যাথিউস বলেন, স্বেচ্ছাসেবীরা যখন পিসি থেকে কৌতুক শুনেছিলেন তখন, তারা হেসেছেন। তবে মানুষের মুখে গল্প শুনলে যেমন হাসি আসে, তার মতো হয় না। তিনি জানান, কম্পিউটারের ‘সেন্স অব হিউমার’ বাড়ানোর জন্য সফটওয়্যারটির সাংস্কৃতিক সচেতনতা বাড়াতে হবে।