২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোসফটের স্মার্ট গ্লাস

সফট জায়ান্ট মাইক্রোসফট গত সপ্তাহে গেইমিংয়ের জন্য ব্যবহারের উপযোগী নিজস্ব অগমেন্টেড রিয়ালিটি স্মার্ট গ্লাসের পেটেন্ট আবেদন জমা দিয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, এ আবেদনের ফলে স্মার্ট গ্লাস বানানোর দৌড়ে মাইক্রোসফটের আগ্রহ প্রকাশ পেল।

ওমর শরীফ

পল্লব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2013, 06:27 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

পেটেন্ট আবেদনে অগমেন্টেড রিয়ালিটি গ্লাসটির সঙ্গে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ও ভয়েস কমান্ড প্রযুক্তি রয়েছে। এটি প্রধানত গেইমিংয়ের উপযোগী ডিভাইস হওয়ার ফলে গুগল গ্লাসের সরাসরি প্রতিদ্বন্দ্বী হচ্ছে না। পেটেন্ট আবেদনের ছবিতে গ্লাসটির সামনে ও পাশে সেন্সর দেখা গেছে, যার মাধ্যমে চোখের নড়াচড়া ট্র্যাকিং করা সম্ভব।

গত বছরই মাইক্রোসফট স্মার্ট গ্লাস তৈরির গবেষণা শুরু করে বলে ফাঁস হয়ে যাওয়া ৫৬ পাতা দলিল থেকে জানা যায়। এ বিষয়ে মাইক্রোসফট বাড়তি কোনো তথ্য প্রকাশ করেনি।