২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিপ্যাথিতে ইঁদুর নিয়ন্ত্রন!

বিজ্ঞানীরা মানুষ এবং ইঁদুরের মস্তিষ্কের মধ্যে টেলিপ্যাথিক লিংক তৈরি করতে সক্ষম হয়েছেন। এ লিংকটির সাহায্যে শুধু চিন্তা শক্তি প্রয়োগ করে ইঁদুরের লেজ নাড়ানো সম্ভব হয়েছে। সম্প্রতি ইয়াহু এক প্রতিবেদনে জানিয়েছে, হার্ভার্ড মেডিক্যাল স্কুলের বিজ্ঞানীরা এ টেলিপ্যাথিক লিংকটি তৈরি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2013, 05:10 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

মানুষ এবং ইঁদুরের মধ্যের টেলিপ্যাথিক লিংকটি তৈরির জন্য বিজ্ঞানীরা ‘ননইনভেসিভ ব্রেইন-টু-ব্রেইন ইন্টারফেস’ নামের একটি নমুনা যন্ত্র তৈরি করেছেন। এ ইন্টারফেসটির সাহায্যেই চিন্তাশক্তি প্রয়োগ করে ইঁদুরকে লেজ নাড়াতে প্রভাবিত করা হয়। বিজ্ঞানীরা জানিয়েছেন, ইন্টারফেসটির হেডসেটটি মানুষের চিন্তাশক্তিকে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত করতে পারে।

হার্ভার্ডের গবেষক দল জানিয়েছেন, তারা এর পরবর্তীতে আরও বড় ধরনের সংকেত চিন্তাশক্তির মাধ্যমে পাঠানোর চেষ্টা করবেন। তারা আরও জানিয়েছেন, বর্তমানে মানসিক বা শারীরিকভাবে নিষ্ক্রিয় পক্ষের কাছে সংকেত পাঠানো হলেও তাদের মূল লক্ষ্য মানুষের সঙ্গে মানুষের মস্তিষ্কের টেলিপ্যাথিক লিংক তৈরি করা। এ গবেষণার বিস্তারিত তথ্য প্লস ওয়ান প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।