২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবহাওয়া রেকর্ডে ‘চ্যাম্পিয়ন’ ২০১২!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, ২০১২ সালের আবহাওয়া রেকর্ড বিভিন্ন মানদণ্ডে বিগত প্রায় সব বছরের আবহাওয়ার রেকর্ড ভেঙে দিয়েছে। ইয়াহু এক প্রতিবেদনে জানিয়েছে, আবহাওয়ার ওপর করা এ গবেষণাটি এ মাসের (অগাস্ট) ৬ তারিখে প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2013, 05:02 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

ইয়াহু আরও জানিয়েছে, ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ার সোসাইটি আবহাওয়ার রেকর্ড সংক্রান্ত এ গবেষণাটি করেছে। গবেষণাটিতে দেখা গেছে, আবহাওয়া চক্রে বিশ্বের তাপমাত্রা প্রতিনিয়ত বেড়ে চলেছে। অসহনীয় গরম, তীব্র শীত, বরফ গলে যাওয়ার পরিমাণ ইত্যাদি প্রায় প্রতিটি ক্ষেত্রেই ২০১২ সালের রেকর্ড অন্যান্য বছরের চেয়ে বেশি। ১৮৮০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত শীর্ষ দশ গরম বছরের তালিকাতেও জায়গা করে নিয়েছে বছরটি।

এছাড়াও সমুদ্রের পানির স্তরের বৃদ্ধিও এ বছরটিতে বেশ লক্ষ্যনীয় বলেই জানিয়েছেন গবেষকরা। প্রায় সমগ্র বিশ্বের আবহাওয়ার ডেটা এবং ৫২টি দেশের ৩৮০ জন আবহাওয়া বিজ্ঞানীর পর্যালোচনার ওপর ভিত্তি করে গবেষণাটি করা হয়েছে।