২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জোট বাঁধলো আইবিএম

আইবিএম তাদের নির্মিত চিপের আকর্ষণ বাড়াতে গুগলসহ আরও বেশকিছু প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে একত্রিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2013, 06:31 PM

Updated : 25 Apr 2022, 07:05 PM

প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আইবিএম তাদের নির্মিত চিপের স্বার্থে সার্চ জায়ান্ট গুগলসহ আরও বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে একত্রিত হয়েছে। সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, আইবিএম নির্মিত চিপের দিকে গ্রাহকদের আকর্ষণ বাড়াতে এমন পদক্ষেপ নিয়েছে তারা।

সার্চ জায়ান্ট গুগল, যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া কর্পোরেশন, ইসরায়েলভিত্তিক চিপ ডিজাইন প্রতিষ্ঠান মেলানক্স টেকনোলজি এবং তাইওয়ানভিত্তিক সার্ভার সরবরাহকারী প্রতিষ্ঠান টাইয়ান কম্পিউটার কর্পোরেশনের সঙ্গে আইবিএম জোট বেঁধেছে বলে জানিয়েছে ইয়াহু।

আইবিএম এক বিবৃতিতে জানিয়েছে, চিপের হার্ডওয়্যার এবং সফটওয়্যার তাদের সম্পত্তি হলেও সেগুলোর উন্নয়নের জন্য উন্মুক্ত করে দেবে তারা। এ ছাড়াও তাদের সঙ্গে একত্রিত হওয়ার জন্য অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিও আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

চিপ জায়ান্ট ইনটেল এবং এআরএম হোল্ডিংস চিপস বর্তমানে আইবিএমের সবচেয়ে বড় দুই প্রতিযোগী।