২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যান্ড্রয়েডে ‘ফাইন্ড মাই ডিভাইস’

অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে ফেললে ব্যবহারকারী ‘ফাইন্ড মাই ডিভাইস’ সেবাটির সাহায্যে সহজেই তা খুঁজে বের করতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2013, 05:06 PM

Updated : 25 Apr 2022, 07:05 PM

সার্চ জায়ান্ট গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসের জন্য আনছে নতুন ফিচার। এ ফিচারটির মাধ্যমে ব্যবহারকারী তার ডিভাইসটি কোথায় আছে তা জানতে পারবেন। সংবাদমাধ্যম ইয়াহু এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার গুগল ‘ফাইন্ড মাই ডিভাইস’ নামের এ সেবাটি আনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

গুগলের এ নতুন ফিচারটি অনেকটাই আইফোনের ফাইন্ড মাই ফোন ফিচারের মতো হবে। ফোন হারিয়ে ফেললে বা খুঁজে না পেলে ব্যবহারকারী এ সেবাটির সাহায্যে সহজেই তা খুঁজে বের করতে পারবেন। সেবাটি ব্যবহারের জন্য ব্যবহারকারীকে শুধু অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারের ওয়েবসাইটে লগইন করতে হবে।

গুগল জানিয়েছে, এ মাসেই অ্যান্ড্রয়েড ২.২ বা তার পরবর্তী সংস্করণের অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের জন্য সেবাটি আনা হবে। নতুন এ ফিচারটি অ্যাপ স্টোর গুগল প্লে থেকে সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে ইয়াহু।