অ্যাপলের পণ্য বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার
পেটেন্ট লঙ্ঘনের দায়ে অ্যাপলের পণ্যের উপর বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তার বদলে আর্থিক জরিমানা আদায়ের পক্ষে মত দিয়েছে ওবামা প্রশাসন।
যুক্তরাষ্ট্রে ইলেক্ট্রনিক্স জায়ান্ট স্যামসাংয়ের পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে টেক জায়ান্ট অ্যাপলের কিছু পণ্যের জুন মাসে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন প্রশাসন। সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, এ নিষেধাজ্ঞা সম্প্রতি প্রত্যাহার করে নিয়েছে মার্কিন প্রশাসন।
২০১০ সাল থেকে অ্যাপল এবং স্যামসাংয়ের মধ্যে শুরু হয় পেটেন্ট নিয়ে পাল্টাপাল্টি মামলা। তার পরিপ্রেক্ষিতে অ্যাপল স্যামসাংয়ের কিছু পণ্যের পেটেন্ট লক্সঘন করেছে বলে আদালতে প্রমাণিত হয়। এরপর জুন মাসে অ্যাপলের আইফোন ৪, আইফোন ৩জিএস, আইপ্যাড ২জি এবং ৩জি ডিভাইস আমদানি এবং বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্যামসাং ডিভাইসের ডিজাইন নকল করার অভিযোগে অ্যাপলকে এ আদেশ দেওয়া হয়। নিষেধাজ্ঞা আরোপ করা হলেও লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে নেই অ্যাপল। প্রতিবছর ১০ কোটি আইফোন বিক্রি হওয়ার রেকর্ড থাকলেও গত এক বছরে এ বিক্রি ১০ কোটি ছাড়িয়েছে।
অ্যাপলের পণ্য বিক্রি স্থগিত না করে আর্থিক জরিমানা আদায়ের পক্ষে মত দিয়েছে ওবামা প্রশাসন।
এদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে হতাশা প্রকাশ করেছে স্যামসাং।
