স্যামসাং ক্যামেরাতেই ছবি শেয়ারিং
ইভারনোট অ্যাপস ডাউনলোড করে স্যামসাং ওয়াইফাই ক্যামেরার ছবি ক্লাউডে সংরক্ষণ এবং সরাসরি ইন্টারনেটে প্রকাশ করা যাবে।
স্যামসাংয়ের ওয়াইফাই সুবিধাযুক্ত ডিজিটাল ক্যামেরা ব্যবহারকারীদের জন্য ছবি আর্কাইভ করা ও নোট করার প্ল্যাটফর্ম ‘ইভারনোট’ চালু করার ঘোষণা দিয়েছে স্যামসাং। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, ইভারনোট অ্যাপস ডাউনলোড করে ক্যামেরার ছবি ক্লাউডে সংরক্ষণ করা যাবে এবং সরাসরি ইন্টারনেটে প্রকাশ করা যাবে।
ইভারনোট হচ্ছে অনলাইনে তথ্য সংরক্ষণ ও শেয়ার করার অ্যাপস। এতে ছবি তোলার পর ব্যবহারকারী ওয়াইফাইয়ের মাধ্যমে ক্লাউড স্টোরেজে ছবি, টেক্সট বা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সংরক্ষণ ও শেয়ার করতে পারবেন। এ জন্য ইভারনোট অ্যাপটি ডিভাইসে ডাউনলোড করতে হবে। ওয়াইফাই ব্যবহার করে ইভারনোটে তথ্য আপলোড করা যাবে।
সম্প্রতি স্যামসাং ডব্লিউবি২৫০এফ ক্যামেরায় ‘ইভারনোট’ সমন্বিত করার ঘোষণা দিয়েছে। এতে ক্যামেরাটির ব্যবহারকারীরা ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে সফটওয়্যার ডাউনলোড করে সহজেই তাদের ছবি শেয়ার করতে পারবেন।
