২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপলের বিরুদ্ধে কর্মীর মামলা

টেক জায়ান্ট অ্যাপলের সাবেক দুই কর্মী বাড়তি সময় ব্যয়ের জন্য ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন। এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, অ্যাপল স্টোরের ঘণ্টাভিত্তিক কর্মীদের কাজের সময় শেষ হওয়ার পর বাড়তি সময় নিয়ে ব্যাগ সার্চ করা হয়। এ বাড়তি সময়ের জন্য কোনো পারিশ্রমিক না দেওয়ায় মামলার মুখোমুখি হল অ্যাপল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2013, 03:34 PM

Updated : 25 Apr 2022, 07:05 PM

অ্যাপলের নিজস্ব শোরুমে চুরি ঠেকাতে কর্মীদের ব্যাগ সার্চ করা হয়। শোরুম থেকে বের হওয়ার সময় তাদের ব্যাগ সার্চ করতে বাড়তি সময় ব্যয় করতে হয় বলে জানিয়েছেন কর্মীরা।

মামলায় কর্মীরা জানান, নিরাপত্তা তল্লাশির জন্য কর্মীদের শোরুম থেকে খাবারের বিরতিসহ প্রত্যেকবার বাইরে বের হওয়ার সময় বাড়তি পাঁচ থেকে দশ মিনিট বা তারও বেশি সময় ব্যয় করতে হয়।

মামলায় বাদী দুজন জানান, তারা কয়েক বছর ধরে ক্যালিফোর্নিয়া, জর্জিয়া এবং ফ্লোরিডার কর্মরত ছিলেন।