ডিজিটাল পণ্যে পারিবারিক বন্ধন
যুক্তরাজ্যে গড়ে প্রায় প্রতিটি পরিবার অন্তত তিনটি করে ইন্টারনেটযুক্ত ডিভাইসের মালিক। ডিজিটাল ডিভাইসের ক্রমবৃদ্ধির কারণে পরিবারের সদস্যরা একসঙ্গে একই রুমে সময় কাটানোর সুযোগ পাচ্ছে।
অ্যানুয়াল স্টেট অফ দ্য ন্যাশনের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, প্রচলিত লিভিং রুমগুলোকে ডিজিটাল হাবে পরিণত করে পরিবারগুলো একসঙ্গে টিভি দেখার পাশাপাশি ট্যাবলেট ও স্মার্টফোনেও কাজ করতে পারছে।
যুক্তরাজ্যের অফিস অফ কমিউনিকেশন্সের গবেষণা পরিচালক জেমস টিকেট বলেছেন, “গবেষণায় দেখা গেছে, ১৯৫০ সাল থেকেই পরিবারগুলো একসঙ্গে লিভিং রুমে টিভি দেখে। কিন্তু বর্তমানে তা আরও সহজ হয়ে উঠেছে।”
বসার ঘরে বসে টিভি দেখার আগ্রহ পরিবারগুলোর মধ্যে বৃদ্ধি পেয়েছে। ৯১ ভাগ প্রাপ্তবয়স্ক মানুষ সপ্তাহে একবার হলেও টিভি দেখে। ২০০২ সালে যা ছিল ৮৮ ভাগ।
এককভাবে টিভি দর্শনকারী ২০০২ সালে ছিল ৩৫ ভাগ, ২০১২ সালে ৪০ ভাগ, ২০০৭ সালে বৃদ্ধি পেয়ে হয়েছে ৬৯ ভাগ আর ২০১৩ সালের প্রথম প্রান্তিকে তা হয়েছে ৫২ ভাগ।
কিন্তু এখন অর্ধেকের বেশি বা ৫৩ ভাগ দর্শক নিয়মিত ভিডিও দেখার পাশাপাশি এসএমএস পাঠায় ও সর্বশেষ ঘটনাটি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করে ট্যাবলেট ও স্মার্টফোনের মাধ্যমে।
